https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

‎ভিডিও ধারণকে কেন্দ্র করে উত্তেজনা: ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগে যুব সংহতির সাবেক নেতা গণপিটুনির শিকার ‎                            

admin
July 18, 2026 9:16 pm
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু রফিক (৩০)। একই ঘটনার জেরে এক গাছ ব্যবসায়ীকে মাদক বিক্রির অভিযোগ তুলে মারধর করে থানায় সোপর্দ করার অভিযোগও উঠেছে।
‎গত শুক্রবার (১৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড় ও উপজেলা পরিষদ গেট এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। গুরুতর আহত রাকিব বাবু রফিক উপজেলার চাকলমা মহল্লার কেরামত আলীর ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে মারধরের শিকার হোসেন আলী (৩৫) শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা ও পেশায় গাছ ব্যবসায়ী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব বাবু রফিক নিজেকে ফেসবুকভিত্তিক সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সামাজিক বিভিন্ন বিষয়, বিশেষ করে মাদকবিরোধী নানা পোস্ট ও ভিডিও নিয়মিত প্রকাশ করতেন। সম্প্রতি উপজেলার ঢাকুইর এলাকায় কয়েকজন যুবকের মাদক সেবনের একটি ভিডিও ধারণ করেন বলে জানা যায়। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার শর্তে অর্থ দাবি ও বিষয়টি মীমাংসার অভিযোগ ওঠে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় পাইলট হাইস্কুল মোড় সংলগ্ন একটি গলিতে উভয় পক্ষের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়।
‎অভিযোগ রয়েছে, বৈঠকে উপস্থিত হওয়ার পর রাকিব বাবু রফিকের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে একই ঘটনার জেরে হোসেন আলী নামে এক গাছ ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মারধর করে থানায় সোপর্দ করা হয় বলে তার পরিবারের দাবি।

‎প্রত্যক্ষদর্শী সাগর হোসেন জানান, মাদক সেবনের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
‎স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, রাকিব বাবু রফিক ২০১৬ সালে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির নন্দীগ্রাম উপজেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে নিজের ফেসবুক আইডি ও কথিত ফেক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ থাকায় স্থানীয়ভাবে তাকে ঘিরে নানা বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল বলে একাধিক সূত্র দাবি করেছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

‎অপরদিকে আহত রাকিব বাবু রফিক দাবি করেন, গত ১২ জুলাই সন্ধ্যায় ঢাকুইর লাইভ স্টক কোয়ালিটি ফিডস সড়কের পাশে কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। তিনি তাদের বাধা দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
‎এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার এক উপপরিদর্শক জানান, ব্ল্যাকমেল, চাঁদাবাজি ও মারধরের অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।