https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 3 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে সিএনজিতে চাঁদাবাজির প্রতিবাদ, বগুড়া শেরপুরে যাত্রীর মাথা ফাটালো..

admin
September 3, 2026 9:58 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মহাসড়কে ঝুঁকি নিয়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে টোল আদায়ের প্রতিবাদ করায় হামলার অভিযোগ উঠেছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোহেল রানা নামে এক যাত্রী মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়েছেন। একই ঘটনায় দুটি অটোরিকশার কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর উপজেলার হাজিপুর মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিপুর এলাকায় কয়েকজন ব্যক্তি টোল আদায়ের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ থামানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে দুই যানবাহনে থাকা কয়েকজন যাত্রী আহত হন।

আহত সোহেল রানা অভিযোগ করেন, টোল আদায়ের নামে ঝুঁকি নিয়ে চলন্ত যানবাহন থামানোর প্রতিবাদ করলে টোল আদায়কারীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে টোল আদায়কারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তার মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন।

ভুক্তভোগীদের অভিযোগ, শেরপুর পৌরসভার নামে কথিত টোল আদায়ের সময় মহাসড়কের ওপর যানবাহন থামানোর কারণে চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত টোল আদায়কারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।