এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ মাদকমুক্ত সমাজ গঠন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন নির্বাচন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাত ৯টায় ইউনিয়নের সরলপুর বৌ-বাজারে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ, পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এই পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মীয় সম্পাদক আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জামিউল ইসলাম রুবেল এবং নামুজা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আনিছার রহমান মুঞ্জু তালুকদার।
আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তারা। পাশাপাশি ধানের শীষের আদর্শ ও সাংগঠনিক শক্তিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুর রহমান তৌহিদ বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে একটি মাদকমুক্ত, আধুনিক, নিরাপদ ও স্বনির্ভর নামুজা ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এজন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
মাদক নির্মূল, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সভায় বক্তব্য রাখেন—নামুজা ইউনিয়ন বিএনপির নেতা আবু বকর সিদ্দিক মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসেদ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ও প্যানেল চেয়ারম্যান রাসেল আলী, ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইছাহাক আলী, মহিলা নেত্রী নিগার সুলতানা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এস এম শাহিন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, জাহেদুর রহমান, হবিবর রহমান, বিশিষ্ট শিল্পপতি ফিরোজ আহম্মেদ, আলহাজ আজমল হোসেন, আনোয়ার হোসেন পুটু, হাসান তারেক, যুবনেতা রাসেল মামুন, উজ্জ্বল হোসেন, শামিম আহম্মেদ, সবরাজুল ইসলাম, আনোয়ার হোসেন মহর, মনির উদ্দিন, সদর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, রুবেল হোসেন, মিলন হোসেন, দুলাল মাস্টার, নামুজা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টার এবং ছাত্রনেতা রাকিবুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভার শেষাংশে বক্তারা মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

