https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 22 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে নারীদের সাঁতারের পোশাকে ফ্যাশন শো!

admin
May 22, 2024 7:21 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

প্রথমবারের মতো সৌদি আরবে নারীদের সুইম স্যুট (সাঁতারের পোশাকের) ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গেলো শুক্রবার (১৭ মে) এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে। বিদেশী গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে এই সুইম স্যুট ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

জানা যায়, শোতে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের পোশাক পরে শোতে অংশ নেন মডেলরা। এতে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের। সেন্ট রেজিস রেড সি রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ এবং সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা প্রকল্পগুলোর একটি।

উল্লেখ্য, সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। এগুলো না মানলে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।