https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 11 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

২০ বছরের ময়লার ভাগাড় অপসারণ, গড়ে তোলা হবে সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

admin
July 11, 2026 7:47 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর প্রায় দুই দশক ধরে অব্যবস্থাপনা, ময়লার ভাগা১ড় ও তীব্র দুর্গন্ধে ভোগা আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়ককে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, গত ৭ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশে দীর্ঘদিনের ময়লার স্তূপ ও দুর্গন্ধ দেখতে পান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জেলা প্রশাসক, ঢাকা-কে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ এবং এলাকাটিকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জেলা প্রশাসক ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশের অবৈধ ময়লার ভাগাড় অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি বালি ও মাটি দিয়ে রাস্তার দুই পাশ ভরাট করে ঢাল (স্লোপ) তৈরি করা হচ্ছে, যাতে বৃষ্টির পানিতে মাটি ক্ষয় না হয়।

সড়কের সৌন্দর্য বৃদ্ধির জন্য রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ করা হবে। এছাড়া ভবিষ্যতে যাতে কেউ সেখানে ময়লা ফেলতে না পারে, সে জন্য উঁচু বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারির ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ কার্যক্রম সম্পন্ন হলে আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি দুর্গন্ধমুক্ত হওয়ার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে পরিণত হবে। এতে দীর্ঘদিনের পরিবেশ দূষণ কমবে এবং জনসাধারণের চলাচল আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।