Dhaka ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দৈনিক প্রাণের শহর বিডি

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার (১৭ জুলাই ২০২৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে নির্মিত কলাবতী তৈরি শাড়ী, গহনা, ব্যাগ ও হস্তশিল্পজাত পণ্য দেখান। প্রধানমন্ত্রী কলাবতী তৈরি শাড়ীটি নিজে দেখেন এবং সবাইকে দেখান

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ী এবং ২টি জুয়েলারি বক্স এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এই শাড়ী প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ী ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এছাড়া, পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ী ও হস্তশিল্পজাত পণ্য দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময় : ০১:৩৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩