https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 5 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

জেনেনিন রবিবার ৬ আগষ্ট ২০২৩ এর রাশিফল

admin
August 5, 2023 11:04 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও রবি।

৬ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর শুক্রর প্রভাব প্রবল।

আপনার শুভ সংখ্যা ঃ ৬,১৫,২৪।

শুভ গ্রহ ও বার ঃ রবি ও শুক্র।

শুভ রতœ : রুবী ও হীরা।

আজকের দিনের শুভ বর্ণ ঃ আজ সাদা ও কমলা বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে।

আজকের শুভ সময় ঃ সকাল: ৬:২৮-১০:০০, ১০:৩২-১:২৫, রাত: ৭:২২-৯:৪২, ১২:৩৪-৩:৩০ পর্যন্ত।

চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। ৫মী তিথি দুপুর: ১:৩১ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে।

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ দিনটি ব্যয় বহুল হতে যাচ্ছে। তাই সকাল থেকেই ব্যয়ের লাগাম টেনে ধরতে হবে। বিদেশী ভিসা প্রাপ্তির চেষ্টায় সফল হবেন। বৈদেশিক বানিজ্যে আজ ভালো করতে পারবেন। প্রবাসীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য লাভ। বকেয়া বিল ও বেতন আদায়ের কারনে আর্থিক স্বচ্ছলতা ফিরে পাওয়ার আশা। ঠিকাদারী ব্যবসায় নতুন সুযোগ আসবে। প্রভাবশালী বন্ধুর সাথে সম্পর্কের উন্নতি।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের। আর্থিক অনিশ্চয়তায় পিতা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বেকারদের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতির আশা। সরকারী চাকুরেদের আজ কাজের চাপ বৃদ্ধি। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ আজ জীবন জীবীকার জন্য দূরে কোথাও যাত্রা হবে। বৈদেশিক বাণিজ্যে চলমান রাজস্ব সংক্রান্ত জটিলতা কেটে যাবে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর পূর্ণ সাহায্য পাবেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে উন্নতি। বিধর্মী কারো দ্বারা উপকৃত হবেন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট) ঃ আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে। কারো সাথে কোনো জটিলতায় না জড়ানোই ভালো। রাস্তাঘাটে পুলিশী হয়রাণি দেখা দেবে। আইনগত জটিলতা থেকে রক্ষা পাবেন। আজ কাউকে ধার না দেওয়াই ভালো।

কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) ঃ দিনটি দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতির। আজ জীবন সাথীর কাছ থেকে উপহার পেতে পারেন। সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য লাভ। খুচরা পাইকারী ও অংশিদারী বাণিজ্যে নুতন চুক্তি বা প্রস্তাব পাবেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর) ঃ কর্মক্ষেত্রে সর্বাবস্থায় সহকর্মী বিরোধ এড়িয়ে চলতে হবে। আর্থিক ক্ষেত্রে গোপনিয়তা ধরে রাখতে হবে। কর্মচারীদের কারো উপর অতিরিক্ত নির্ভর করা ঠিক হবে না। সাংসারিক ক্ষেত্রে ধৈর্য্যধারন করাই একমাত্র পথ।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর) ঃ আজকের দিনটি সৃজনশীল কাজের জন্য বলবান। শিল্পী ও কলাকুশলীদের কাজে অগ্রগতি। সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে চলমান দুঃশ্চিন্তা কমে আসবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি দেখা সাক্ষাতের। নিজের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ আজ প্রত্যাশিত কাজে সফল হওয়ার আশা। কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য লাভের যোগ। গৃহস্থালী কাজে অর্থ ব্যয় হবে। যানবাহন বিক্রয়ে ভালো লাভ হবে।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) ঃ আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে। ব্যবসায় তথ্যগত বিভ্রান্তির কারনে লোকসান। স্বল্প পরিচিত কারো উপর বেশি নির্ভর করা ঠিক হবে না। ছোট ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। পাড়া প্রতিবেশির সাহায্য লাভের আশা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ঃ আজ খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগার হবে। ব্যবসায়ীক ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে না পারলে অপদস্ত হতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় রাজগার বৃদ্ধি। বাড়িতে আত্মীয় কুটম্বর আগমন হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃ দিনটি শুভ সম্ভাবনাময়। পরিকল্পনা মতো কাজ করতে পারলে সফল হওয়ার আশা। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। অংশিদারী ব্যবসা বাণিজ্য বা কাজে লাভবান হবেন। সাঙ্গঠনিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।