https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আরডিএ বগুড়ায় কৃষির আধুনিকায়নে “দ্বি-স্তর বিশিষ্ট সৌরশক্তি নির্ভর সেচ প্রকল্প হস্তান্তর”

admin
July 12, 2026 11:32 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আরডিএ, বগুড়ার সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র (সিআইডব্লিউএম)-এর কারিগরি ব্যবস্থাপনায় এবং ব্যাংক এশিয়া পিএলসি-এর অর্থায়নে বাস্তবায়িত “দ্বি-স্তর বিশিষ্ট সৌরশক্তি নির্ভর সেচ প্রকল্প হস্তান্তর” আজ ১২ জুলাই ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আবিদ হোসেন মৃধা, পরিচালক (খামার প্রযুক্তি, সেচ ও পানি ব্যবস্থাপনা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তাহমিদুর রশীদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ব্যাংক এশিয়া পিএলসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র) ও (কৃষিবিজ্ঞান), আরডিএ বগুড়া।

অনুষ্ঠানে প্রকল্পটির উদ্দেশ্য, কার্যপরিধি এবং কৃষিতে আধুনিক ও দক্ষ সেচ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে পানি ব্যবস্থাপনার উন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে এর সম্ভাব্য অবদান তুলে ধরা হয়। বক্তারা কৃষিতে প্রযুক্তিনির্ভর সেচ ব্যবস্থার প্রসার এবং পানি সম্পদের দক্ষ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সুফলভোগীদের হয়ে অভিমত প্রকাশ করেন জনাব আবু নাসের, সভাপতি, কালশিমাটি পূর্বপাড়া সমবায় সমিতি ও দ্বি-স্তর বিশিষ্ট সৌরশক্তি নির্ভর সেচ প্রকল্প।

অনুষ্ঠানে আরডিএ বগুড়া’র অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাং ক এশিয়া পিএলসি থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি ও পল্লী উন্নয়নে কার্যকর অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।