https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কুকুরের অবয়বে জীবন কাটাচ্ছেন জাপানের ‘টোকো’

admin
August 12, 2026 1:31 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি/আন্তর্জাতিক ডেস্ক:

শৈশবের অদ্ভুত স্বপ্ন আর কুকুরের প্রতি গভীর ভালোবাসা থেকে নিজের জীবনযাপনে এনেছেন এক অবিশ্বাস্য পরিবর্তন। জাপানের টোকো মানুষের অবয়ব ছেড়ে পুরোপুরি একটি কুকুরের মতো জীবনযাপন করছেন।

বর্ডার কলি কুকুরের আদলে তৈরি বিশেষ পোশাকটি বানিয়েছে জাপানি প্রতিষ্ঠান ‘জেপেট’। হাইপার-রিয়্যালিস্টিক এই পোশাক তৈরিতে টোকোর খরচ হয়েছে প্রায় ২০ লাখ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ টাকারও বেশি। পোশাকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪০ দিন।

পোশাক পরার পর টোকো চার পায়ে হাঁটেন, গড়াগড়ি দেন এবং অনেকটা আসল কুকুরের মতো আচরণ করেন। মানবজীবনের প্রচলিত গণ্ডি থেকে বেরিয়ে এমন ব্যতিক্রমী জীবনযাপনই এখন তাঁর কাছে আনন্দের বিষয়।

নিজের এই অদ্ভুত শখ পূরণের পাশাপাশি টোকো এখন অন্যদের জন্যও একই ধরনের বিশেষ পোশাক ও উদ্যোগ নিয়ে কাজ করছেন। তাঁর এই ব্যতিক্রমী জীবনযাপন ইতোমধ্যে মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।