https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, ৪ মামলার আসামি গ্রেপ্তার

admin
August 18, 2026 9:25 pm
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি মো. রাসেলকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানাধীন উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাসেলের ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে।
পুলিশ আরও জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।