https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের পাশে রয়েছে সরকার : এমপি মোশারফ হোসেন

admin
June 21, 2026 2:07 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফল মেলা ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ, সার, ফলদ ও বনজ গাছের চারা, এয়ারফ্লো মেশিন এবং কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন ২০২৬) দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোশারফ হোসেন বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষকদের অবদান অনস্বীকার্য। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা প্রদান করা হচ্ছে। কোনো জমি অনাবাদি রাখা যাবে না। খাদ্যশস্য, ফল ও সবজির উৎপাদন বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার এবং সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।
এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার, চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা কৃষিকে আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিবান্ধব নীতি ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।