https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা দাবির অভিযোগে বগুড়ায় গৃহবধূ জান্নাতী গ্রেফতার

admin
February 15, 2023 6:50 am
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় এক কলেজ ছাত্রীকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে জান্নাতী খাতুন (৩৮), নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি, সাতক্ষীরার আসাসুনি উপজেলার শীতলপুর এলাকার মোঃ আব্দুল গফ্ফার কাজীর মেয়ে মোছাঃ জান্নাতী খাতুন (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-৬ গত সোমবার (১৩ই ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে। এসময় জিম্মি থাকা কলেজ ছাত্রীকে (২০) উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  বগুড়ার কাহালু উপজেলার ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীর সাথে গৃহবধূ জান্নাতীর বন্ধুত্ব তৈরি হয়। এর একপর্যায়ে জান্নাতী নানান রকম প্রলোভন দেখিয়ে ঐ কলেজ ছাত্রীকে খুলনার সোনাডাঙ্গায় নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ১৩ তারিখে মামলা দায়ের করেন এবং পাশাপাশি র‌্যাব বগুড়াকেও অভিযোগ জানায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।