Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বগুড়ার শ্যামলী হোটেলের মালিক রাজা হকের মেয়ে

  • Reporter Name
  • Update Time : ০২:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ১ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ঐতিহ্যবাহী শ্যামলী হোটেলের স্বত্বাধিকারী রাজা হকের একমাত্র মেয়ে তাসনিম হক পূর্বা (৩০) ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন।

(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট)রাত সাড়ে নয়টার দিকে ঢাকার কুর্মিটোলা রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত পূর্বা এক ছেলে সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে রেল ক্রসিং পারাপারের সময় লাইনে পায়ের সেন্ডেল আটকে যায়, এ সময় তিনি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে কুর্মিটোলায় হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাদ জুম্মা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজা নামাজ শেষে দক্ষিণ বগুড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বগুড়ার শ্যামলী হোটেলের মালিক রাজা হকের মেয়ে

Update Time : ০২:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩