https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

দৃষ্টির অসাধারণ সাফল্যে মুগ্ধ তারেক রহমান, শিক্ষার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা

admin
July 12, 2025 8:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

১২ জুলাই ২০২৫ শনিবার বিএএফ শাহীন কলেজ, বগুড়া থেকে এসএসসি পরীক্ষায় দেশজুড়ে দ্বিতীয় ও রাজশাহী বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোছাঃ স্বর্ণালী আক্তার দৃষ্টি। মেধাবী এই শিক্ষার্থী বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা। দেলোয়ার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

দৃষ্টির এই ঈর্ষণীয় সাফল্যের সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে পৌঁছালে তিনি তাৎক্ষণিকভাবে দৃষ্টির উচ্চশিক্ষার যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। তার পক্ষ থেকে জানানো হয়, মেধাবী এই ছাত্রীর পড়াশোনার পথে যেন কোনো ধরনের আর্থিক প্রতিবন্ধকতা না থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ১২ জুলাই উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশে দৃষ্টির বাড়িতে যান শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তারেক রহমানের শুভেচ্ছা ও প্রতিশ্রুতি পৌঁছে দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।