Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের চলনবিলের পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২ Time View

স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামের এক স্কুলছাত্র নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে চলনবিলে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা গেছে। শুক্রবার (৭ আগস্ট) ছুটির দিনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার, বিদ্যালয় ও পুরো নন্দীগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম তাহমিদ সরকার আপন (১৩)। তিনি নন্দীগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা আলমগীর হোসেন হিনড্রিসের ছেলে এবং নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় নন্দীগ্রাম মা কেজি স্কুলের ১৫ থেকে ১৬ জন শিক্ষক নাটোরের সিংড়া উপজেলার পাটুল এলাকায় নৌকা ভ্রমণে যান। নিহত আপনের দুই বড় বোন ওই বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তারা ছোট ভাই আপনকেও সঙ্গে নিয়ে যান।

ভ্রমণের একপর্যায়ে পাটুল ৭নং ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামলে হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যায় আপন। সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

নন্দীগ্রাম মা কেজি স্কুলের প্রধান শিক্ষক শামীম হোসেন জানান, ছুটির দিন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষকরা পাটুল এলাকায় নৌকা ভ্রমণে গিয়েছিলেন। আপনের দুই বোনও তাদের সঙ্গে ছিলেন। গোসল করার সময় পা পিছলে পানিতে পড়ে যাওয়ার পর সাঁতার না জানায় তার মৃত্যু হয়।

এদিকে, মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নাটোরের চলনবিলের পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৪:৩৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬