Dhaka ১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শিবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ হাজার মগ বিতরণ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার মগ বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শেষ হয়েছে। কর্মসূচির দ্বিতীয় ও শেষ পর্যায়ে রোববার (২২ নভেম্বর ২০২৬) উপজেলার কিচক ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পাঁচ হাজার মগ তুলে দেওয়া হয়।
‎
‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগ ও নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। রোববার সকাল ১০টা থেকে দিনব্যাপী কিচক ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে এসব মগ তুলে দেন।
‎
‎কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মহসিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ ফকির এবং বিএনপি নেতা তারেক।
‎
‎এ ছাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ, সিনিয়র সহসভাপতি শাহাজাদা সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ছাত্রদলের সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক রিজুসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
‎
‎আয়োজক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ থেকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মোট ৬২ হাজার মগ বিতরণের পরিকল্পনা নেওয়া হয়। এর আগে প্রথম পর্যায়ে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। রোববার কিচক ইউনিয়নে পাঁচ হাজার মগ বিতরণের মধ্য দিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূর্ণ হয়।
‎
‎আয়োজকদের প্রত্যাশা, জন্মদিন উপলক্ষে নেওয়া এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা আরও বাড়াতে ভূমিকা রাখবে। উপহার পেয়ে শিক্ষার্থীরাও সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়া শিবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৬২ হাজার মগ বিতরণ সম্পন্ন

Update Time : ১০:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬