Dhaka ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আহত শফিকুল ইসলাম আরফানকে হাসপাতালে দেখতে গেলেন এমপি রেজাউল করিম বাদশা

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৭ Time View

‎
‎এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ বিশিষ্ট ফল ব্যবসায়ী ও শেরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আরফান দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎রোববার (২২ নভেম্বর ২০২৬) তাঁকে দেখতে হাসপাতালে যান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। এ সময় তিনি আহত শফিকুল ইসলাম আরফানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
‎
‎হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন।
‎
‎তাঁরা আহত শফিকুল ইসলাম আরফানের পাশে কিছু সময় কাটান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
‎
‎এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় যুবলীগের একজন গ্রেফতার

বগুড়ায় আহত শফিকুল ইসলাম আরফানকে হাসপাতালে দেখতে গেলেন এমপি রেজাউল করিম বাদশা

Update Time : ১০:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬