Dhaka ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান সিইসির

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ২ Time View

প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ শুক্রবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার।

যোগাযোগে ব্যঘাত ঘটলে নির্বাচনের সবকিছু ভুল পথে যাবে উল্লেখ করে সিইসি বলেন, ‘পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে। আইনকানুনের বাইরে যাওয়া যাবে না।’

সিইসি আরও বলেন, ‘আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো আরও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যেটা আমরাএখনো জানি না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

এরআগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। তবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ জানায়নি ইসি।

ইসি জানিয়েছে, ভোট রমজানের আগেই হবে। ভোটগ্রহণের ৬০ দিন আগে দেওয়া হবে তফসিল। এরআগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান সিইসির

Update Time : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫