https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 2 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

পাকা তালের হলুদ রঙা মুখরোচক জুস!

admin
October 2, 2023 11:48 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেক্স

তাল একটি স্বাস্থ্যকরী মৌসুমী ফল। এখন চলছে পাকা তালের মৌসুম। তাইতো পাকা তালের একটি ব্যতিক্রমী রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এটি পাকা তালের হলুদ রঙা মুখরোচক জুস এর রেসিপি।

উপকরণ :
তালের পাল্প (তাল গোলা) আধা কাপ, কাজুবাদাম ৮/১০ টা, চিনি আধা কাপ, পানি ৪ কাপ, আইস কিউব প্রয়োজন মতো, গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ, পোলাও পাতা সাজানোর জন্য।

তৈরির প্রণালি :
তালের খোসা ফেলে সামান্য লবণ পানি দিয়ে তাল চটকে নিন। তালের আঁশ থেকে তালের পাল্প গুলিয়ে পুরোটা বের করে নিন। পরে ৭/৮ মিনিট রান্না করে ফুটে উঠলে পাতলা কাপড় দিয়ে পুটলি বানিয়ে উঁচু করে বেঁধে রাখুন ৭/৮ ঘন্টা। এভাবে তালের পাল্প তৈরী করুন।

পোলাও পাতা আর আইসকিউব ছাড়া বাকি সব উপকরণ একসাথে ব্লেন্ডারে বিট করে নিন। এবার গ্লাস পোলাও পাতা আর আইসকিউব দিয়ে সাজিয়ে জুস ঢালুন। ব্যস, তৈরি হয়ে গেলো পাকা তালের হলুদ রঙা মুখরোচক জুস।

আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।