https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাবুধবার, 4 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
নভেম্বর 2, 2026 8:50 অপরাহ্ন
Link Copied!

‎ এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎উপজেলার পুরাতন বাজারসংলগ্ন নাগর নদীর সেতুর নিচে এবং চক সুখান গাড়ী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার বিরকেদার নয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ নাহিদ হোসেন (৪০), চক সুখান গাড়ী গ্রামের মৃত মনতেজার ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪০), নয়াপাড়া গ্রামের মৃত আমজাদ ফকিরের ছেলে মোঃ তারেক ফকির (৩৯) এবং একই গ্রামের মৃত আব্দুল হাই প্রামাণিকের ছেলে মোঃ গোলাপ প্রামাণিক (৫০)।
‎
‎জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজনকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
‎
‎পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম প্রথম আসামি মোঃ নাহিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিন আসামি মোঃ রবিউল ইসলাম, মোঃ তারেক ফকির ও মোঃ গোলাপ প্রামাণিককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
‎
‎মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।