শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম কামরুল হাসান, শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সিদ্দিকী হেলাল, চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম আরিফ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নাছিমা আক্তার ও মনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা।

