https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাশনিবার, 31 অক্টোবর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin
অক্টোবর 31, 2026 10:13 অপরাহ্ন
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন মাঠে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নিহার সুলতানা তিথি।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির মহানগর শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির মহানগর শাখার সহসভাপতি রেজাউল করিম রেজা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা নাহিদুল ইসলাম নাহিদ এবং ছাত্রনেতা শোভন আহমেদ।
‎
‎অনুষ্ঠানের আয়োজক ছিলেন মো. জহুরুল ইসলাম ফাইন। তিনি সাবেক ছাত্রনেতা ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।
‎
‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎
‎আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং একটি সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
‎
‎খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করার অন্যতম অনুষঙ্গ। সেই প্রত্যাশাকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।