https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 26 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদক কারবারির কারাদণ্ড

admin
July 26, 2026 10:44 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, রবিবার (২৬ জুলাই) বিকেল প্রায় ৫টা ২০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে মহাস্থান দক্ষিণপাড়া এলাকার মো. আল আমিন (৩০), পিতা: মো. রাজা মিয়া এবং একই এলাকার মো. রাজা মিয়া (৫০), পিতা: মৃত আমান উল্লাহ প্রামাণিককে মাদকসহ আটক করা হয়। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে উভয় অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।