https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 27 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে কেল্লাপোষী মেলায় জুয়া খেলা অবস্থায় সরঞ্জামাদীসহ ৫ জূয়ারী গ্রেফতার

admin
May 27, 2026 2:56 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলা কুসুম্বি ইউনিয়নের কেল্লাপৌষী গ্রামে শেরপুর-নন্দীগ্রামগামী রাস্তার উত্তর পার্শ্বে  কেল্লাপোষী বটতলা নামক এলাকা থেকে জূয়া খেলার ডাবুসহ ৫ জূয়ারীকে পুলিশ গ্রেফতার করেছে ।

বগুড়া ৫ আসনের মাননীয় এমপি আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ এর নির্দেশে কেল্লাপোষী মেলায় অশ্লীলতা এবং জুয়া বন্ধের কঠোর অবস্থানে বগুড়া শেরপুর থানার পুলিশের অভিযানে মঙ্গলবার (২৬ মে) বিকালে শেরপুর থানার এসআই মোঃ সিয়াম হাসান সঙ্গীয় ফোর্সসহ কুসুম্বি ইউনিয়নের কেল্লা পৌষী গ্রামের বটতলা নামক এলাকা থেকে জূয়া খেলার সময় গ্রেফতারকৃত আসামীরা মোঃ শহিদুল সরদার (৫৪), পিতা মৃত আবুল সরদার, সাং দুবলাগাড়ী, মোঃ ওলিউল্লাহ (২২), পিতা মোঃ ইমান আলী, সাং সিংড়াপাড়া, উভয়ের থানা শেরপুর। মোঃ আবু তালেব (৩৫) পিতা মৃত আবু বক্কর, সাং পুটখুর,থানা-শিবগঞ্জ। মোঃ আব্দুর রাজ্জাক (৪৮), পিতা মোঃ ওছিমুদ্দীন, সাং রাজবিরাট, থানা-গোবিন্দগঞ্জ,জেলা-গাইবান্ধা। মোঃ কাইয়ুম হোসেন (৫০), পিতা মৃত আজিজুল হক, সাং সোনাতলা, থানা-পীরগাছা, জেলা- রংপুরদের আটক করে, আটককৃত আসামীদের নিকট থেকে নগদ ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা, ডাবু খেলার কাজে ব্যবহৃত গুটি চালার রাবারের তৈরী গোল আকৃতির বক্স, ডাবু খেলার ১টি ফর্দি, ১টি নীল রংয়ের পলিথিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ শেরপুর থানার এসআই মোঃ সিয়াম হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।‌

 

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।