Dhaka ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে মায়ের লাশ দেখতে গিয়ে দুর্ঘটনায় দুই মেয়ে নিহত

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১ Time View

শেরপুর বগুড়া প্রতিনিধি:

মায়ের মুত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম। রোববার (১৩ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকা-রংপুর মহাসডকের ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধা উপজেলার দক্ষিন গ্রিদারী গ্রামের নজরুল ইসলামে মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২), একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।
জানা যায়, তারা সকলেই গাজীপুর একটি গার্মেন্স ফ্যাক্টরিতে চাকুরী করে। রাতে নিহত নূপুর আক্তারের মায়ের মুত্যুর খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার তাদের বাড়িতে ফিরছিল। শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌছালে মোটরসাইলেটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যায় ও চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত রাকিবুল ইসলামকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং নিহতদের পুলিশের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পোর ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়া শেরপুরে মায়ের লাশ দেখতে গিয়ে দুর্ঘটনায় দুই মেয়ে নিহত

Update Time : ০৪:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪