Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে ডুবে রাফা খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাফা খাতুন উপজেলার দশশিখা গ্রামের হাকিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাবা হাকিম ও মা ফাহিমার সঙ্গে নানির বাড়ি কাফুড়া পশ্চিমপাড়ায় বেড়াতে আসে রাফা। শনিবার রাফার খালার সিজারিয়ান অস্ত্রোপচার হওয়ায় পরিবারের সদস্যরা তাকে দেখতে হাসপাতালে যান। পরে দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে রাফার মা ফাহিমা পোশাক পরিবর্তন করতে গেলে পরিবারের সদস্যদের অগোচরে সাইকেল নিয়ে বাড়ির বাইরে বের হয়ে যায় শিশুটি।

এর কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি পুকুরের পানিতে শিশুটির চুল ভাসতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে সাইকেলসহ রাফাকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) দায়িত্বে থাকা জয়নুল আবেদীন জানান, শিশুটির মৃত্যুর বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়া শেরপুরে সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশু, পুকুর থেকে মরদেহ উদ্ধার

Update Time : ১১:১০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬