https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার দুপচাঁচিয়ায় বালুবাহী ও আমবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

admin
June 18, 2026 10:02 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বালুবাহী ও আমবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত এবং একজন হেলপার গুরুতর আহত হয়েছেন।

‎গত বুধবার (১৭ জুন ২০২৬) দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া পৌরসভার তিশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম বোঝাই একটি ট্রাক (রেজি. নং ঢাকা মেট্রো-ট-২৪-৬৯২৪) এবং বালু বোঝাই একটি ট্রাক (রেজি. নং ঢাকা মেট্রো-ট-২২-৮৬১৪) বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় আমবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন।

‎নিহত আনোয়ার হোসেন (৪২) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সালাউদ্দিনের ছেলে।

‎এ দুর্ঘটনায় একই উপজেলার আমলাপুকুরিয়া গ্রামের আকবর শেখের ছেলে ট্রাকের হেলপার হৃদয় (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার করেন।

‎দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রায়হান কবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। দুর্ঘটনাকবলিত উভয় ট্রাক পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

‎পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।