https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা

admin
July 22, 2026 3:55 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক-এর দ্বিতীয় মেয়াদের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা রবিউল ইসলাম রবি সভাপতি এবং জাবের আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটি ২০২৬ সালের ২১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এটি ২০২৭ সালের ২০ জুলাই পর্যন্ত অথবা পরবর্তী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
‎নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম খোকন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মুফতী কাউসার আহমেদ ও নাজমুল হোসেন।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি মুফতী আব্দুস সবুর, সহ-সভাপতি হাফেজ জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, সাংগঠনিক সম্পাদক একে আব্দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ ও মুফতী শাহাদাত হোসেন, ডোনার বিষয়ক সম্পাদক মাহদী হাসান, জনসংযোগ ও দপ্তর সম্পাদক আবু তালেব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব উদ্দিন। কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুল ইসলাম, সজিব আহমেদ ও আরিফুল ইসলাম অন্তর।

‎সংগঠন সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ ও সরবরাহ, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, জনসচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় ও সংকটাপন্ন রোগীদের পাশে দাঁড়িয়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পূর্ববর্তী কমিটির অর্জিত অভিজ্ঞতা ও সফলতার ধারাবাহিকতা বজায় রেখে রক্তদান আন্দোলনকে আরও গতিশীল করা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, সেবার পরিধি সম্প্রসারণ এবং মানবিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই দ্বিতীয় মেয়াদের এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুফতী আশেকে এলাহী শিবলী বলেন, “নবগঠিত কমিটির সদস্যরা নিষ্ঠা, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। তাদের সম্মিলিত নেতৃত্বে রক্তদান আন্দোলন আরও বেগবান হবে, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নতুন মাত্রা পাবে এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে।”

‎নবনির্বাচিত সভাপতি মাওলানা রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক জাবের আহমেদ সংগঠনের প্রতি আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সকল স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে মানবসেবার এ উদ্যোগকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।