https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 2 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

admin
June 2, 2026 7:53 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

‎মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় ধুনট-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শাকিল (২৮) এবং আহত আশিক (২২) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার রসুনশিমুলবাড়ী এলাকার বাসিন্দা। আহত আশিক হাসানুর রহমানের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাকিল ও আশিক মোটরসাইকেলযোগে ধুনট থেকে শেরপুরের উদ্দেশে রওনা দেন। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই শাকিল নিহত হন এবং আশিক গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত আশিককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় এর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।