https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 6 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

admin
July 6, 2025 7:32 pm
Link Copied!

এম,এ রাশেদ স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাফিস শেখ (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ই জুলাই) সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে এ ঘটনা ঘটে। নাফিস ওই গ্রামের মামুন শেখের ছেলে ও গোসাইবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, শনিবার সন্ধ্যায় কলেজ ছাত্র নাফিস গোসল খানায় গিয়ে তাদের বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে নষ্ট দেখতে পায়। পরে নাফিস সেটি মেরামত করে পুনরায় সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ে। তার মা নাফিসকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার দেয়। তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কলেজ ছাত্র নাফিসের এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।‌

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।