https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে বেলকুচি পূর্বপাড়ার একমাত্র কাঁচা সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো মানুষ

admin
July 3, 2026 12:30 am
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি পূর্বপাড়ার একমাত্র কাঁচা সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। ফলে শিক্ষার্থী, কৃষক, পথচারীসহ এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সড়কটি সংস্কার ও স্থায়ীভাবে পাকা করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের মুনুর উদ্দিন আকন্দের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি কাদায় একাকার হয়ে রয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে হাঁটুসমান কাদা জমে থাকায় ইজিবাইক, অটোরিকশা, ভ্যান, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এমনকি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ফলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

‎এলাকার বাসিন্দা আব্দুস সালাম সাংবাদিকদের জানান, “এই সড়ক দিয়েই এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করে। এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত ফসল অটোভ্যান ও অন্যান্য যানবাহনে করে বাজারে নিয়ে যান। কিন্তু সড়কটি কাদায় ভরে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে কৃষিপণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।”

‎তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কার এবং স্থায়ীভাবে পাকা করার জোর দাবি জানাচ্ছি।”

‎এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং কৃষিপণ্য পরিবহনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার উদ্যোগ গ্রহণ করা হোক। স্থানীয়দের আশা, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।