https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত মোমেনা খাতুন বাঁচতে চান

admin
September 19, 2026 10:08 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী মোমেনা খাতুন (৫৮) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে না পারায় বর্তমানে তীব্র শারীরিক যন্ত্রণায় দিন কাটছে তার। বাঁচার জন্য প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের শুরুর দিকে মোমেনা খাতুনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর ওই বছরের এপ্রিল মাসে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ক্যান্সার শনাক্ত হয় বলে জানান পরিবারের সদস্যরা।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সাতটি কেমোথেরাপি দেওয়ার কথা বলা হয়। তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

মোমেনার চিকিৎসার জন্য পরিবারের সঞ্চয় ও সম্পদ ব্যয় করার পাশাপাশি ভিটেমাটিও বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের দাবি, প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে ঋণের বোঝায় জর্জরিত। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হওয়ায় মোমেনার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে।

থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘মোমেনা খাতুনের অসুস্থতার বিষয়টি আমরা জানি। তার চিকিৎসায় সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।’
নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ‘মোমেনা খাতুনের চিকিৎসার জন্য ২০২৪ সালে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল।

বর্তমানে তার চিকিৎসার প্রয়োজনীয়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনা করে সরকারি নিয়ম অনুযায়ী সহযোগিতার সুযোগ থাকলে ব্যবস্থা করা হবে।’
মোমেনার চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সহযোগিতা করতে যোগাযোগ:
আব্দুল মোমেন
মোবাইল ও নগদ: ০১৭৮৮-২৩৬৬২৬

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।