https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে তিন ওষুধের দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

admin
September 15, 2026 6:39 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বাজারের ওষুধ মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) শেরুয়া বাজারের ওষুধ মার্কেটে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক বিক্রির রেজিস্ট্রার সংরক্ষণ না করার অভিযোগে তিনটি ওষুধের দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট চলাকালে বাজারের অন্যান্য ওষুধ ব্যবসায়ীদেরও এসব বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি থেকে বিরত থাকা এবং অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। অভিযানে ওষুধ প্রশাসন, বগুড়া এবং শেরপুর থানা পুলিশ সহযোগিতা করে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।