Dhaka ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ট্রাক মেরামতের সময় দুর্ঘটনা, নিহত ২ ‘ আহত ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশে বিকল ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় কিনাম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে মামুন হোসেন (৩৫) এবং নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা হামজা (৩০)।

শেরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে কয়েকজন ব্যক্তি সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে মেরামতের কাজে থাকা তিনজন আটকা পড়েন।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে একজনকে জীবিত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

এরপর হাইওয়ে পুলিশ ও রেকার ভ্যানের সহায়তায় উল্টে থাকা ট্রাকটি সরিয়ে নিচে আটকা পড়া আরও দুজনকে উদ্ধার করা হয়। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বিকল ট্রাকের নিচে মেরামতের কাজ করার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। এতে তিনজন আটকা পড়েন।

একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ ও রেকার ভ্যানের সহায়তায় আরও দুজনকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার জন্য দায়ী অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ট্রাক মেরামতের সময় দুর্ঘটনা, নিহত ২ ‘ আহত ১

Update Time : ০৭:৫৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬