শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে মারামারির ঘটনায় সিরাজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের তোজাম সরকারের ছেলে কাওসার আলী (২৬) এবং মৃত মোকছেদ আলী সরকারের ছেলে তোজাম সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাইয়ের সঙ্গে মারামারি থামাতে গিয়ে সিরাজ উদ্দিন প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, রাত ১টার দিকে শেরপুর থানা-পুলিশ সিরাজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ পিতা-পুত্রকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

