https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

admin
June 30, 2026 10:12 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে রোপা আমন (উফশী জাত) ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান হিমু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা ইসলাম মিতু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার, শেরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার, সদস্যসচিব নুরুল ইসলাম নূর।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কুসুম্বী, খামারকান্দি, খানপুর, সুঘাট ও সীমাবাড়ী ইউনিয়নে ৪০০ জন করে, গড়িদহ, বিশালপুর ও ভবানীপুর ইউনিয়নে ৪১০ জন করে, মির্জাপুর ইউনিয়নে ৩৮৫ জন, শাহবন্দেগী ইউনিয়নে ২৫৫ জন এবং শেরপুর পৌরসভায় ৩০ জন কৃষকের মাঝে রোপা আমনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে মোট ৩ হাজার ৯০০ জন কৃষক এ প্রণোদনার আওতায় উপকৃত হয়েছেন।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, জলবায়ু সহনশীল ও উচ্চ ফলনশীল রোপা আমনের আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের যথাযথ পরিচর্যার মাধ্যমে অধিক ফলন অর্জনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।