https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 10 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের তালতা গ্রামের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

admin
July 10, 2026 11:17 am
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দ, কাদা ও ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

অত্র এলাকার ব্যবসায়ী কাউছার আহমেদ বলেন এই সড়কের পাশেই রয়েছে তালতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালতা উচ্চ বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা এই রাস্তা ব্যবহার করেন। এছাড়া অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নেওয়ার ক্ষেত্রেও এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্ষা মৌসুমে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদায় ভরে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। অনেক সময় পথচারীরা পিছলে পড়ে আহত হচ্ছেন, পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।

স্থানীয়রা জানান, দেড় কিলোমিটার রোডের অচলাবস্থায় ” দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এলাকাবাসী তালতা প্রাইমারি ও হাইস্কুল রোডের এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত এই রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।