https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অতিথি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ!

admin
September 19, 2026 7:19 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ইসলামপুর এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি, নিরাপত্তাদেয়াল ও ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফিলিং স্টেশনে থাকা কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, বেলা সোয়া একটার দিকে হঠাৎ গ্যাস প্ল্যান্টের ভেতরে সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সময় গ্যাস নিতে কয়েকটি অটোরিকশা সেখানে অবস্থান করছিল। সেগুলোর কয়েকটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গ্যাস রিফিল করার স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

ঘটনার বিষয়ে অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, বিস্ফোরণের কীভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।