https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মসলা ব্যবসায়ীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রাজাবাজার

admin
July 24, 2026 4:51 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা মসলা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে রাজাবাজার মসলা ব্যবসায়ী দল ও ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ী দলের মধ্যকার এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মো. হামিদুল হক চৌধুরী হিরু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুমন সিং, মহানগর ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার, বগুড়া জেলা মসলা আমদানিকারক ও ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক আলহাজ মহিদুর রহমান শনম, সাংগঠনিক সম্পাদক সোহাগসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সভাপতি মোহাম্মদ ফরহাদ আলী তুষার ও সাধারণ সম্পাদক আলী আহমেদ। এ সময় এনামুল, আনোয়ার হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাজাবাজার মসলা ব্যবসায়ী দল ১-০ গোলের ব্যবধানে ফতেহ আলী বাজার মসলা ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরো ম্যাচের ধারাভাষ্য প্রদান করেন কিং খান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।