https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 6 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে শেরপুর আরডিএ, বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

admin
June 6, 2026 10:25 am
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়া, ৫ জুন ২০২৬: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-তে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর সম্মানিত মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামানিক। এছাড়াও একাডেমীর অনুষদ সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, পল্লী উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ নিশ্চিতকরণে আরডিএ, বগুড়া দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

একাডেমীর প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সামাজিক বনায়ন ও সবুজায়ন কর্মসূচি। আরডিএ বগুড়া ক্যাম্পাসকে একটি আদর্শ ‘সবুজ ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ পর্যায়ে সামাজিক বনায়ন সম্প্রসারণে কাজ করছে। একই সঙ্গে পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি বিস্তারে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ট্রাইকো-কম্পোস্ট ও ভার্মি-কম্পোস্টসহ জৈব সার উৎপাদন এবং কৃষকদের মধ্যে এর ব্যবহার জনপ্রিয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভূগর্ভস্থ পানির সাশ্রয় নিশ্চিত করতে বরেন্দ্র অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় সেচ ব্যবস্থায় পানির অপচয় রোধে আরডিএ উদ্ভাবিত বিভিন্ন মডেল ও আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। এছাড়া কার্বন নিঃসরণ কমাতে সৌরশক্তিচালিত সেচ পাম্প ও বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করে নবায়নযোগ্য শক্তির ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী টেকসই গ্রামীণ প্রযুক্তির উদ্ভাবন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করছে আরডিএ। বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজন থেকে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ এবং গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।