https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 20 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ফাইনাল ঘিরে নজিরবিহীন আয়োজন, মঞ্চে বিশ্বতারকারা ” স্পেন চ্যাম্পিয়ন

admin
July 20, 2026 7:40 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী লড়াই মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। তবে এবার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণকে ঘিরে সাজানো হয়েছে নজিরবিহীন সাংস্কৃতিক আয়োজন। ফুটবলের সঙ্গে বিশ্বসংগীত ও বিনোদনের এক অনন্য মেলবন্ধন ঘটাতে মঞ্চে উঠবেন একঝাঁক আন্তর্জাতিক তারকা।

ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এ আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পোস্ট মালোন।
তার সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন ইতালীয় পপ তারকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। আর ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।

এবারের ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হচ্ছে হাফটাইম শো। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম সুপার বোলের আদলে প্রথমার্ধের বিরতিতে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন।

বিশেষ এই পরিবেশনার জন্য প্রথমার্ধের বিরতির সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে ১৭ মিনিট করা হয়েছে। এই মঞ্চে পারফর্ম করবেন পপ সংগীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন তারকা শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কানাডীয় গায়ক জাস্টিন বিবার এবং নাইজেরিয়ার আফ্রোবিট শিল্পী বার্না বয়।
এ ছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় থাকছে অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে হাজির হবে জনপ্রিয় চরিত্র সেসামি স্ট্রিট ও দ্য মাপেটস।

ফাইনাল ঘিরে টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ৭ হাজার ৫৯৫ মার্কিন ডলার। অন্যদিকে একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এই দাম এনএফএলের সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটকেও ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপের এই মহারণে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন। চলতি আসরে এটিই হবে স্টেডিয়ামে ট্রাম্পের প্রথম উপস্থিতি।
বাংলাদেশের দর্শকরা বিটিভি, টি স্পোর্টস এবং সময় টেলিভিশনের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।
সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বমানের সাংস্কৃতিক আয়োজন, আন্তর্জাতিক তারকাদের পারফরম্যান্স এবং উৎসবমুখর পরিবেশ—সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম বর্ণিল ও স্মরণীয় আসর।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।