https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচতে ৯৯৯-এ ফোন

admin
August 20, 2026 4:09 pm
Link Copied!

গাজিপুর প্রতিনিধি:

গাজীপুরে নির্মাণাধীন একটি পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়েছেন দুই যুবক। গুরুতর আহত অবস্থায় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তাদের একজন।
বুধবার (১৯ আগস্ট) গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, কামরুল নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালে ৯৯৯ তাৎক্ষণিকভাবে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি জানায়।

পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনাসূত্রে জানা যায়, কামরুল ও তার সহযোগী জিহাদ (১৮) পাওয়ার প্ল্যান্ট থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তার আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া কলটি গ্রহণ করেন। পরে ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন কলার ও সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা লিডার বৌদ্ধদেব সরকার ৯৯৯-কে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।