https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday, 21 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা দিলেন শেরপুর উপজেলা জামায়াত

admin
November 10, 2024 12:03 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

৯ নভেম্বর রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে উল্লেখযোগ্য পুলিশের গুলিতে আহত শেরপুর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা ছলিম উদ্দিন এর ছেলে আঃ মজিদ, হাপুনিয়া গ্রামের এমদাদ হোসেনের ছেলে কাওসার, আমিনপুর গ্রামের মোখলেছুর রহমান এর ছেলে আসিফ,মহিপুর কলোনি গ্রামের আলী আকবরের ছেলে সাইফুল, একই গ্রামের জয়নালের ছেলে রাসেল, সাইফুল ইসলামের ছেলে আরজু, মৃত হামিদ এর ছেলে সাজু, মোস্তাফার ছেলে কাফি, আঃ সামাদ এর ছেলে রুবেল, মহিপুর নতুনপাড়ার সাইদুলের ছেলে তানজিল, বারইপাড়া গ্রামের সোবহানের ছেলে শামিম, গৌরাঙ্গের ছেলে লিটনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এ সময় তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন খোঁজ খবর নিয়ে চিকিৎসার খরচ বহন করার প্রতিশ্রুতিও দেন জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শেরপুর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, প্রচার সম্পাদক ইফতেখার আলম, জামায়াত নেতা আব্দুর রউফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাড়িদহ ইউনিয়ন শাখার আমির রুহুল আমিন, শামীম আহমেদ, আবু রায়হান রবি, আব্দুল হান্নান,আব্দুল মান্নান প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।