https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন যুক্তরাষ্ট্রে বায়ু থেকে কার্বন সরাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ

admin
August 13, 2023 12:12 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বায়ুদূষণ রোধে বাতাস থেকে কার্বন সরিয়ে নিতে প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দুটি প্রযুক্তি ব্যবহারে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে দেশটি।

শুক্রবার (১১ আগস্ট) মার্কিন সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ বলছে, বাতাস থেকে কার্বন সরিয়ে নিতে দুটি অগ্রসর প্রযুক্তি ব্যবহারে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয় করা হবে, যা ইঞ্জিনিয়ারড কার্বন অপসারণে বিশ্বের বৃহত্তম বিনিয়োগ।

টেক্সাস ও লুজিয়ানায় প্রয়োগ করা প্রকল্প দুটির প্রতিটির লক্ষ্য প্রতিবছর এক মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নির্মূল করা, যা মোট ৪ লাখ ৪৫ হাজার গ্যাসচালিত গাড়ির বার্ষিক নির্গমনের সমান।

দেশটির জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম এক বিৃতিতে জানান, এই প্রকল্পগুলো পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগুলোর সম্ভাব্যতা প্রমাণ করতে সাহায্য করবে। এতে প্রযুক্তিগুলোকে জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহার করা যাবে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবগুলোকে কমাতে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করতে হবে।

তবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক মার্ক জ্যাকবসন বলেন, এই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হবে। এতে শুধু অর্থের অপচয় হবে। উল্টো জলবায়ু সমস্যা সমাধান আরও বিলম্বিত হতে পারে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।