দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সার্বিক কর্মকাণ্ড, এ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ এবং নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাজধানীর সড়ক, ফুটপাত ও বিভিন্ন জনপরিসর নিয়মিত পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নগরবাসীর জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরীর পরিবেশগত সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়নাধীন উদ্যোগগুলো আরও কার্যকর করার বিষয়েও সভায় আলোচনা হয়।

