Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবন, ২৩ নভেম্বর ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পৃথক দুটি প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধিদল দুটি পৃথকভাবে সাক্ষাৎ করে। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবের নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা, শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা কর্মসংস্থান ও পেশাগত জীবনে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলে ভর্তি ফি ও অন্যান্য বিষয়ে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ১১:৩৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬