https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 5 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বগুড়া দুপচাঁচিয়ায় অটোচালকের মৃত্যু

admin
June 5, 2026 6:53 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অটো চার্জের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফজাল হোসেন (৪২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে উপজেলার জিয়ানগর ইউনিয়নের হেরিঞ্জ পশ্চিমপাড়া খোঁড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন ওই গ্রামের মৃত মেছের আলী মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় তিনি নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। বিকেলে চার্জার থেকে সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে দুপচাঁচিয়া থানার এসআই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশ জানায়, নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আফজাল হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।