Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

নাটোর প্রতিনিধি:
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। ছেলের চিকিৎসার খরচ যোগাতে দেশবাসীকে পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন তার মা শিরিনা বেগম।

চিকিৎসা শুরু ও পরবর্তী ব্যয় নির্বাহে তার প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা প্রয়োজন। অসুস্থতার কারণে হারিয়েছেন চাকরিও। বর্তমানে চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার আশায় দিন কাটছে তার।

আবুল বাশার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলীগ্রামের মৃত আব্দুল মোত্তালীব ও মোছা. শিরিনা বেগমের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিজীবনে তিনি স্নাতক ডিগ্রিধারী ও অবিবাহিত। অসুস্থ হওয়ায় একদিকে যেমন তার চিকিৎসার ব্যয় বেড়েছে, অন্যদিকে কর্মক্ষমতা হারিয়ে তার আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে।

তার আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৩ লাখ টাকা সংগ্রহ হয়েছে। তবে প্রয়োজনীয় ২০ থেকে ২৫ লাখ টাকার তুলনায় সংগৃহীত অর্থ খুবই অপ্রতুল। আবুল বাশার বলেন, বাঁচার ইচ্ছা আছে, প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও আমার চিকিৎসার পথে বড় একটি আশার আলো হতে পারে। যারা ইতোমধ্যে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আবুল বাশারের পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের কাছে তার চিকিৎসায় সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা: মো. আবুল বাশার, বিকাশ / নগদ / রকেট (পার্সোনাল): ০১৭২২৩২০২০৮, ব্যাংক হিসাব: ইসলামী ব্যাংক পিএলসি (সিংড়া শাখা): ২০৫০৪১৪০২০০৭৮৪৩০০, সোনালী ব্যাংক পিএলসি (সিংড়া শাখা): ৪৯১২২০১০৩১৯৪০।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সিংড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলের পাশে দাঁড়ানোর আকুতি এক মায়ের

Update Time : ১০:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬