Dhaka ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • ১ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্কঃ

সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ (বুধবার) হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার)।

সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটিও জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে রমজান মাস। কমিটির তথ্যমতে, আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা।

ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ অথবা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। এ জন্য অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও বৈঠকে বসেবে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে, সৌদি কর্তৃপক্ষ দেশটিতে বসবাসরত মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার অনুরোধ জানিয়েছিল। খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে যেভাবেই হোক, কেউ নতুন চাঁদ দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতে জানানোর আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ

Update Time : ০৭:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩