Dhaka ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪৫০৭৯০ জন শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০২:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

আগামী ৩০ জুন২০২৪ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। এবার ৯ হাজার ৪৬৩টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭২৫টি কেন্দ্র পরীক্ষায় বসবেন এসব পরীক্ষার্থীরা।

৩০ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নফাঁসের চেষ্টা ও প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্টে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১আগস্ট।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি সমমানের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১৮ জুলাই। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলো ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার ২০২৪ সালে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।
আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটি’র সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। এসব পরীক্ষার্থীরা ৪ হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৫৬৬ টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৮৪ জন। এ সব পরীক্ষার্থীরা ২ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেবেন ৪৫২টি কেন্দ্রে।

কাগিরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯ জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। এসব পরীক্ষার্থীরা মোট ১ হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় বসবেন ৭০৭টি কেন্দ্রে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে অবশ্যই পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেলিব্রালপালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন পরীক্ষার্থী শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ধরনের পরীক্ষার্থী এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বাড়ানো হয়েছে। অটিস্টিক, ডাউনসিনড্রোম, সেলিব্রালপালসি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।
মন্ত্রী জানান, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সকল শিক্ষার্থী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে।

মন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বসি করি এইচএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. মো. ফরিদ উদ্দন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়, অধিদফতর ও শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম এ খায়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪৫০৭৯০ জন শিক্ষার্থী

Update Time : ০২:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪